শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পরীক্ষার হলে সন্তান, দুশ্চিন্তায় অভিভাবকরা

মানিক হোসেন, ইবি   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
পরীক্ষার হলে সন্তান, দুশ্চিন্তায় অভিভাবকরা

১৯ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় এ ভর্তি পরীক্ষা।

বেলা ১১ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১২ টা পর্যন্ত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিজের করে নেওয়ার জন্য পরিক্ষার হলে যুদ্ধ করছে সন্তান। অন্যদিকে কেন্দ্রের বাইরে উদ্বেগ আর উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে অভিভাবকরা।

পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের কারও হাতে তসবিহ, কেউবা হাত তুলে করছেন দোয়া, কেউ কেউ মানসিক চাপ কমাতে করছেন পায়চারি। বাবা, মা ও স্বামীসহ সব অভিভাবকরাই যেন একরকম উৎকণ্ঠা নিয়ে এভাবে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় রয়েছেন। গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় এমন চিত্র দেখা যায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)কেন্দ্রে।

উদ্বিগ্নতা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, ‘সন্তানরা ঠিকমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকলেও অস্থিরতা উদ্বিগ্নতা লাগে। এছাড়া ছেলেমেয়েরা পাবলিক পরীক্ষায় অংশ নিলে টেনশন কাজ করে।’

কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অভিভাবক রফিকুল ইসলাম বলেন, সন্তানকে নিয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসেছি। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। চিন্তায় আছি পরীক্ষা কেমন হয়। সকলের কাছে দোয়া চাই।

রহিমা বেগম নামের এক অভিভাবক জানান, আমার মেয়ে পরীক্ষা দিতেছে। পরিবেশ তো স্বাভাবিক আছে। কিন্তু এখন ভেতরে কেমন পরীক্ষা দিতেছে সেটা তো জানি না। আমার তো টেনশন হচ্ছে, দোয়া করি পরীক্ষা যেন ভালোই হয়।

Facebook Comments Box

Posted ২:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!