বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

স.দি প্রতিবেদক   শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে “চরম সংকট আবর্তে ইসলাম শিক্ষা: উত্তরণ কর্মসূচি” শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। কী-নোট উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুর সবুর মাতব্বর।

কর্মশালায় বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও শিক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষা ক্রমশ অবহেলিত হচ্ছে, ফলে সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার প্রতিটি স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি জরুরি বলে তারা উল্লেখ করেন।

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা এবং প্রশাসন ও পেশাগত প্রশিক্ষণে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয় উক্ত কর্মশালায়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শাহ মুহাম্মদ আব্দুর রহীম বলেন, “একটি সুস্থ, নৈতিক ও দায়িত্বশীল সমাজ গঠনে ইসলামিক শিক্ষা অপরিহার্য। তরুণ প্রজন্মকে সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় অবিলম্বে সংস্কার প্রয়োজন। বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম এ লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করবে।”

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!