শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেপ্তার

স দি ডেস্ক   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার গণআন্দোলনের মুখ৷ গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

গোলাম মোস্তফা আরও বলেন, শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামীকাল শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতের সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ৪:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!