শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ; যান চলাচল বন্ধ

স দি সংবাদদাতা   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ; যান চলাচল বন্ধ

ঢাকার কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউরো পোশাক কারখানার শ্রমিকরা। তারা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে স্লোগান দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১টায় কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কে চলা পরিবহনের যাত্রীরা। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওয়া হচ্ছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে।

ভাটারা থানার এএসআই ফয়সাল গণমাধ্যমকে জানান, পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়েছেন। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!