শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘শ্রমিকদের পেটে লাথি মারা হচ্ছে, সে কারণেই শ্রমিকরা আন্দোলনে নেমেছে’

স দি সংবাদদাতা   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
‘শ্রমিকদের পেটে লাথি মারা হচ্ছে, সে কারণেই শ্রমিকরা আন্দোলনে নেমেছে’

বিদ্যমান শ্রমিক আন্দোলনে গুলি চালানোর কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শ্রমিকদের পেটে লাথি মারা হচ্ছে, সে কারণেই শ্রমিকরা আন্দোলনে নেমেছে।

শ্রমিকদের বেতনের ব্যবস্থা করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিক হত্যার বিচারের দাবি জানান তিনি।

জুলাই হত্যাকান্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজ ৫ অক্টোবর ২০২৪ (শনিবার) বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক কমিটির নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সাথে তারা থানায় মামলা করতে গিয়ে হয়রানির শিকার হওয়ায় এবং এখনও পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবারের যথাযথ পুনর্বাসন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে উত্তরাঞ্চলে বন্যায় সরকারের তৎপরতার সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বন্যার্তদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহের দাবি জানান।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আহত হওয়া অনেকেই এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। কিন্তু অন্য দিকে হত্যাকান্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া মন্থর গতিতে এগুচ্ছে। দ্রব্যমূল্যের গতি এখনো উর্ধ্বমূখী, ফলে সাধারণ মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সরকারকে এই গতিতে লাগাম টানার পরামর্শ দেন তিনি।

নাসির বলেন, পাহাড়ে ও সমতলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেশি বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের আপামর জনগণকে বিভাজনের রাজনীতি ভেঙ্গে দিয়ে তারুণ্যের পালস বুঝতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই সংবিধান ফ্যাসিবাদ তৈরি করেছে, টিকিয়ে রেখেছে, মানুষের মানবিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। এই ফ্যাসবাদী সংবিধান জুলাই অভ্যুত্থানে ১৫শ’র অধিক নিহত ও ৩০ হাজারের অধিক আহতদের পেছনে দায়ী উল্লেখ করে এই সংবিধান বাতিল করে গণমানুষের আকাঙ্খার নতুন সংবিধান প্রণয়ন করার দাবি জানান। একই সাথে দক্ষিণ এশিয়ায় অন্যতম পরাশক্তি হিসেবে ঢাকার আত্মপ্রকাশে সকলকে সংঘবদ্ধ হবার আহ্বান জানান।

সীমান্তে হত্যা বন্ধে সরকারকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার কার্য শুরু করার তাগিদ দিয়েছেন। প্রয়োজনে শহীদ পরিবারকে আইনি সহায়তা দেয়া হবে বলে যোগ করেন তিনি।

সমাবেশে নাগরিক কমিটির সদস্য ও মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি গুমের রাজনীতি বন্ধ করার দাবি জানিয়ে বলেন, বিচার বহির্ভূত সকল হত্যাকান্ডকে এই রাষ্ট্র থেকে চিরতরে বিদায় করতে হবে।

সমাবেশের পক্ষ থেকে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের তাগিদ দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ ও দিল্লির মিথ্যাচার প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মশিউর রহমান, মোঃ আতাউল্লাহ, আশরাফ মাহদি, ডা আব্দুল আহাদ, প্রীতম দাশ।

সমাবেশে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মমিনুল ইসলামের বাবা, শহীদ শাহরিয়ার হোসেন আলভীর বাবা, শহীদ ফারহান ফাইয়াজের বাবা, শহীদ নাহিদুল ইসলামের ভাই, শহীদ খালিদ হাসানের বাবা কামরুল হাসান, শহীদ আবু রায়হানের ভাই, শহীদ নাহিদ হোসেনের বাবা বক্তব্য প্রদান করেন।

এছাড়া শহীদ অন্তরের বাবা মা, শহীদ মতিউর রহমানের ছেলে ইসমেইল হোসেন, আহতদের মধ্যে শ্রমিক মোশাররফ হোসেনের পরিবারের সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!