শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় —তারেক রহমান

সদি প্রতিবেদক   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় —তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আগামীতে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেয়া হবে। শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে কতগুলো পরিবার আছে আমরা তা নির্দিষ্ট করব, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারকে করে দিব। এই ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মায়ের অথবা গৃহিণীর নামে। এই কাজটি প্রথমে গ্রাম থেকে তারপর আস্তে আস্তে শহর থানা উপজেলা ও জেলা পর্যায়ে করবো। এই ফ্যামিলি কার্ডে একটি পরিবারের মাসিক প্রয়োজনীয় ভোগ্য পণ্যের কিছু অংশ এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

Facebook Comments Box

Posted ৮:১২ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!