শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছি—নৌপরিবহন উপদেষ্টা

স দি সংবাদদাতা   রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছি—নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,’ বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছি। শিপিংখাতে দক্ষ জনবল তৈরিতে এটি একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বরিশাল জেলার কর্নকাঠীর বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনের পর ব্রিফিংকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন,’ এখাতের দুর্নীতি -অনিয়ম খুঁজে বের করা হবে। দ্বায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ‘

সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পাহাড় এলাকাতে সম্প্রীতি বিনষ্টকারী কোন ইন্ধন যেনো না ঢুকে সেদিকে নজর দিতে হবে৷ সকলের ঐক্য ও সৌহার্দ বজায় রাখতে হবে।’ মব জাস্টিস প্রসঙ্গে বলেন, আমি মব জাস্টিস’ অপছন্দ করি। সকলের আইন- কানুন মেনে চলা উচিত।’

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয় সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, একাডেমির অধিনায়ক কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন,উপসচিব মো: জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!