শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সদি রিপোর্ট   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় সংশ্লিষ্ট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম সুজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রথমবার অংশগ্রহণ করেন। ওই সময় নির্বাচনে পরাজিত হন। ওই সময় পঞ্চগড়-২ আসনে জয় লাভ করেন বিএনপি প্রার্থী মোজাহার হোসেন। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। এ সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের প্রার্থী আল আমিন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের দিন ২৯ ডিসেম্বর তার স্ত্রী তিন সন্তানের জননী নিলুফার ইসলাম অসুস্থতাজনিত কারণে ৫৮ বছর বয়সে মারা যান। ভোটের পরদিন দাফন সম্পন্ন হয় তার।

Facebook Comments Box

Posted ১:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!