শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

স দি ডেস্ক   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ড. ইউনূস।

সেদিন ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া ‘নতুন বাংলাদেশ’ প্রসঙ্গে ড. ইউনূস বলেছিলেন, প্রতিটি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। সেই সঙ্গে দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশ সংস্কারের পাশাপাশি অর্থনীতির গতি ফেরাতে দৃশ্যমান নানা পদক্ষেপ নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

Facebook Comments Box

Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!