
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে ৫৫ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে।
এ কমিটিতে স্থান পেয়েছেন আলোচিত আইনজীবী ও সংবাদ উপস্থাপক মানজুর আল মতিন। কমিটির তালিকায় ৩৪ নং পজিশনে আইনজীবী ও সংবাদ উপস্থাপক মানজুর আল মতিনের নাম আছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। ঘোষিত কমিটিতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
৫৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন। মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন। কমিটিতে সদস্য করা হয়েছে মানজুর আল মতিনকে।
জুলাই বিপ্লবে তিনি ছাত্র-জনতার সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেছেন। আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের আইনি সহায়তা দিয়ে বেশ আলোচনায় ছিলেন। শিক্ষার্থীদের ওপর সরাসরি পুলিশের গুলি না করতে এবং ডিবি অফিসে হেফাজতে রাখা ৬ সমন্বয়ককে মুক্ত করতে রিট করেছিলেন তিনি।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


