শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

র‍্যাবের ডিজি, ডিএমপি কমিশনারসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

স দি রিপোর্ট   বুধবার, ০৭ আগস্ট ২০২৪
র‍্যাবের ডিজি, ডিএমপি কমিশনারসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার পুলিশের আরো চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব), র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!