
দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


