শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নির্বাচনের পর সংকট আরো বেড়েছে —মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ১২ মে ২০২৪
নির্বাচনের পর সংকট আরো বেড়েছে —মির্জা ফখরুল

সরকার মনে করেছে নির্বাচনের পর সংকট কেটে গেছে। কিন্তু সংকট উতরে যায়নি, আরো বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্বাচনের পূর্বে বহু নেতাকর্মীকে একতরফা সাজা দিয়েছেন আদালত। এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বিএনপি। বিনা শুনানিতেও সাজা দিয়েছে সরকার। এখনো গুরুত্বপূর্ণ নেতারা কারাগারে রয়েছেন। চলমান প্রক্রিয়া হিসেবে সাজা দেয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিরাজনীতিকরণ করতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার করে পুলিশ। এর মূল উদ্দেশে হচ্ছে বিরোধী রাজনৈতিক দল যেন না থাকে। মানুষের সর্বশেষ আশা ভরসার স্থল হচ্ছে কোর্ট, কিন্তু সেখানেও কেউ কোন প্রতিকার পাচ্ছে না।’

দেশে প্রবেশে সময় আমদানি পণ্যের মান যাচাই করা উচিত এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ম্যান্ডেটহীন সরকার তা করবে কি না। তা যথেষ্ট সন্দিহান। এ সরকারের কোন জবাদিহিতা নেই, কোন ম্যান্ডেট নেই। তাদের ভিতরে দাম্ভিকতা কাজ করছে। কারণ তাদের জনগণের কোন দরকার নেই।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র। সরকার পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, এটি অনেক আগে থেকেই বলে আসছি। একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, যখন অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায়, রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়। গোটা রাষ্ট্র একটি নৈরাজ্যে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া চাকরি হয় না। তাও আবার ক্ষমতাসীন দলের ছাড়া সম্ভব নয়। সব মিলিয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।’

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!