শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ

তীব্র তাপপ্রবাহের এক সপ্তাহের ছুটির পর খুলেছে দেশের স্কুলগুলো। এমন এক সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে যখন দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে অভিভাবকদের তীব্র আপত্তির মুখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার (২৮ এপ্রিল) সকালে আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তার বেশি হলে সেসব অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে। তাপমাত্রা সব জেলায় সমান নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রামে তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্কুল বন্ধ করার মত পরিস্থিতি হয়নি।

এর আগে জানুয়ারি মাসেও তীব্র শীতের কারণে প্রায় দশ জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়। তবে যেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল সেখানে স্কুল খোলা ছিল। তীব্র গরমেও একই পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চালু করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু হলেই প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এ ধারণা রাখা চলবে না। আমাদের নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক; তাই শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা জরুরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে। মন্ত্রণালয়ের এতে কোনো সমস্যা নেই। কিন্তু মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলামের কারণে অনলাইন ক্লাস নেওয়া সম্ভব না।

তিনি বলেন, শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত গরমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে করা হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠলে আবারও মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তীব্র গরমের কারণে ঈদের ছুটির পর আরও এক সপ্তাহ ছুটি শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে রোববার (২৮ এপ্রিল) থেকে। সকাল থেকে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরিসহ সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে এ জন্য কিছু নির্দেশনা মানতে হচ্ছে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের। যদিও এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে অভিভাবক ঐক্য ফোরাম।

রোববার (২৮ এপ্রিল) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম চলবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

Facebook Comments Box

Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!