শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আপেল-আঙ্গুর নয়, বরই দিয়ে ইফতারের পরামর্শ শিল্পমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   সোমবার, ০৪ মার্চ ২০২৪
আপেল-আঙ্গুর নয়, বরই দিয়ে ইফতারের পরামর্শ শিল্পমন্ত্রীর

আপেল-আঙ্গুরের পরিবর্তে বরই-পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর শিল্প মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি৷

তিনি বলেন, আমাদের অভাবের অভিযোগ তো আছেই। সবকিছুতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না। আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলো আপনাদের বুঝতে হবে। বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন; আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না; প্লেটটা সেভাবে সাজান।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন ইফতার পার্টি দরকার নেই। অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারকে যেমনভাবে দেখেন এভাবে দেশটাকেও দেখেন। আপনারা সাংবাদিকরা আকাশ থেকে শুধু দেখেন না।

তিনি বলেন, এটা আমাদের স্বাধীনতার মাস। এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের। আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন। বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন। লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে।

তিনি বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন। আপনারা ইতোমধ্য সেগুলো শুনেছেন এবং জানেন। জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত। তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন, আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।

Facebook Comments Box

Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!