সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

১ কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী

স.দি প্রতিবেদক   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
১ কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল (লে. জেনারেল) করা হয়েছে।
একই সঙ্গে বকেয়া বেতন-ভাতার পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে ১ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি গেজেটে এই তথ্য জানানো হয়েছে।

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সামরিক বাহিনীর বিভিন্ন কারণে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও অব্যাহতিপ্রাপ্ত ১৫০ কর্মকর্তার পদোন্নতি ও আর্থিক সুবিধার তালিকায় তার নাম রয়েছে।

গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন অফিসারকে স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি প্রদান করা হয়েছে। তদানুযায়ী বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা এবং বিশেষ আর্থিক প্রণোদনা সুবিধা দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সরকারি আদেশ জারি করা হয়।

গেজেটের বিবরণ অনুযায়ী, আবদুল্লাহিল আমান আযমীকে বিগত ২৬ ডিসেম্বর ২০১১ তারিখে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে। এর পর ২৬ ডিসেম্বর ২০১৪ তারিখে তাকে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতিসহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর প্রদান করা হয়।

প্রকাশিত গেজেটে আরও বলা হয়েছে, আযমী তার পূর্বের ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল পদের বিধি মোতাবেক বকেয়া বেতন, ভাতা এবং আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এর পাশাপাশি, বিশেষ আর্থিক বা প্রণোদনা সুবিধা হিসেবে তাকে এককালীন ১ কোটি টাকা দেয়া হবে। এর বাইরে, বয়স ও যোগ্যতা সাপেক্ষে তাকে অন্য যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের সুপারিশও করা হয়েছে গেজেটে।

Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।