সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ভাড়া করা ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম

স.দি প্রতিবেদক   শুক্রবার, ১২ জুন ২০২৬
ভাড়া করা ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বগুড়া সফরকে ঘিরে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় ভাড়ায় ইট এনে কাঁচা সড়কে বিছানোর ঘটনার ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন। পাশাপাশি বগুড়ার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ওই সড়কে ইট বিছানো হয়েছিল। সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত থাকায় এখন ইট সরিয়ে স্থায়ী নির্মাণকাজ শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের আগে গাবতলীর বাগবাড়ি এলাকায় ভাড়ায় ইট এনে রাস্তা প্রস্তুতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

বগুড়ার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, শহরের বাইরে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ বিষয়ে একটি প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।

বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, বিমানবন্দরটিতে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

রেল যোগাযোগ উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়া শহরের রেললাইন স্থানান্তরের পরিকল্পনার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নগর উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রয়োজনীয় ভাঙচুর ছাড়াই কীভাবে উন্নয়ন বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সভায় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন প্রতিমন্ত্রী। গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, দেশে সংবাদমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। তবে সেই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

Facebook Comments Box

Posted ৯:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।