শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার —শিক্ষামন্ত্রী

স.দি প্রতিবেদক   বুধবার, ১৩ মে ২০২৬
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার —শিক্ষামন্ত্রী

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’ প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মানোন্নয়ন করতে হবে।

আজ বুধবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’- এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে আইইউটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু দেশে নয়, সারা বিশ্বেই সাফল্যের দৃষ্টান্ত রাখছেন। ভবিষ্যতে তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আরও সাফল্য দেখাতে হবে।

এ সময় তিনি আইইউটি ক্যাম্পাসে সৌরশক্তি ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নূর বক্তব্য রাখেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং আইইউটির রেজিস্ট্রার ড. মুবেসা উমর শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ব্যক্তিগত ও দলগত ১১ টি ক্যাটাগরিতে মোট ১২৩ জন শিক্ষক-শিক্ষার্থী এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। শিক্ষামন্ত্রী অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সনদ তুলে দেন।

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!