সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স.দি প্রতিবেদক   সোমবার, ১১ মে ২০২৬
বগুড়ার মেধাবী ঐশীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এলাকার মেধাবী শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজের ছাত্রী ঐশী রাণীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

ঐশী রাণী শ্রী সফল চন্দ্রের মেয়ে। মেডিকেল শিক্ষার্থীদের অ্যানাটমি বিষয়ে অধ্যয়ন ও গবেষণার জন্য একটি মানব কঙ্কাল (স্কেলেটন সেট) প্রয়োজন হয়, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। কিন্তু মুদি দোকানী বাবার পক্ষে এত ব্যয়বহুল শিক্ষাসামগ্রী কিনে দেওয়া সম্ভব হচ্ছিল না। বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

১১ মে (সোমবার) তিনি ঐশী রাণীর হাতে মানব কঙ্কাল (স্কেলেটন সেট) তুলে দেন এবং ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনার পুরো সময়জুড়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

Facebook Comments Box

Posted ৯:০০ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।