শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিগগিরই শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স.দি প্রতিবেদক   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিগগিরই শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জুলাই মাসে প্রমিলা বিপিএল আয়োজনের একটি পরিকল্পনা সরকারের রয়েছে। আইসিসির অনুমতি সাপেক্ষে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ পুনরায় এই মাঠে ভেন্যু করতে সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

স্টেডিয়ামের মালামাল চুরি হওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান কী অবস্থা এবং কোথায় কী সমস্যা রয়েছে, তা সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা চিহ্নিত করেছেন। অতীতের প্রতিশ্রুতি নয়, বরং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত দৃশ্যমান কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

আমিনুল হক বলেন, শহীদ চাঁন্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত থাকলেও দীর্ঘ ১৭ বছর ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

স্টেডিয়াম পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সহ স্থানীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!