শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নতুন ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

স.দি প্রতিবেদক   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
নতুন ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী। এ সময় পদোন্নতি পাওয়া কায়সার রশিদকে এ র‍্যাংক ব্যাজ পরানো হয়।

ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। নতুন মহাপরিচালক হিসেবে কায়সার রশিদ চৌধুরী সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

Facebook Comments Box

Posted ৬:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!