শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুকে হারিয়ে বিজয়ী বিএনপির জয়নাল

স.দি প্রতিবেদক   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুকে হারিয়ে বিজয়ী বিএনপির জয়নাল

ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন।

ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঈগল প্রতীকে পান ৮০ হাজার ৫৮ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ একরামুল হক ভূঞা হাতপাখা প্রতীকে ৬ হাজার ৮৪৯ ভোট, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার প্রজাপতি প্রতীকে ৮০১ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা রিকশা প্রতীকে ৮২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল ঘোড়া প্রতীকে ৭০৩ ভোট, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা ট্রাক প্রতীকে ৪০৯ ভোট, বাসদ (মার্কসবাদী) প্রার্থী জসিম উদ্দিন কাঁচি প্রতীকে ৩২২ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন বটগাছ প্রতীকে ৩০৪ ভোট, জেএসডির সামসুদ্দিন মজুমদার তারা প্রতীকে ২৪০ ভোট এবং ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম আপেল প্রতীকে ২৩৯ ভোট পান।

এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। ভোটগ্রহণের হার ছিল ৫১ দশমিক ৮৭ শতাংশ। আসনটিতে মোট ১৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া এবারের নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটার ও ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তারা ভোট দিয়েছেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী অধ্যাপক জয়নাল আবেদিনকে শুভেচ্ছা জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। অন্যদিকে জয়নাল আবেদিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ফেনীকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!