শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে বাড়ি ফিরে যেতে পারবে না —হাসনাত আব্দুল্লাহ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে বাড়ি ফিরে যেতে পারবে না —হাসনাত আব্দুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবেনা। ভোট কেন্দ্র দখলের চিন্তাও যেন মাথায় না আসে বলে হুশিয়ারি দেন।

১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপি জামায়াত ১১ দলীয় জোটের মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ১শ বছর বাংলাদেশে প্রশাসন কেমন হবে, আগামী ১শ বছর বাংলাদেশে পুলিশের আচারণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধাতে চাকরী পাবে কি না সেটা নির্ভর করবে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে।

হাসনাত আবদুল্লাহ বলেন, প্রিয় শাহজাদপুরবাসীরা এখন আমাদের সময় এসেছে, আমরা যাদের নেতা বানাতাম, আমাদের রক্তের উপরদিয়ে যারা নেতা হতো, তারা এসি বাসে ঘুরে বেড়াতো, যারা টাকা লুট করে বিদেশে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে। যারা লন্ডন, আমেরিকায় ঘুড়ে বেড়িয়েছে, তখন আপনাদের মানুষ মনে করে নাই। এখন আমাদের সময় এসেছে, জনগণের ক্ষমতা জনগনকে ফিরে দেওয়া।

এসময় শিক্ষার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যোশে বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচন আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ১৭ বছর যাদের কোন লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দেশের বাইরে ছিলো, আগামী নির্বাচনে তাদের হাতে বাংলাদেশকে তুলে দেবোনা।

যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের সাথে আতাত করেছে, আমরা তাদের হাতে এই দেশ তুলে দেবোনা। শাহজাদপুরবাসী আপনার কোন দিন বিএনপি/জামাত বা এনসিপি করবেনা, তারা শুধু বাংলাদের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে এই মাঠে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের উদ্দ্যোশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ এগিয়ে যাবে, না পিছিয়ে যাবে সেটার ভাগ্য আপনাদের হাতে।

নিবার্চনে আর মাত্র ৪দিন বাকি আছে, আপনারা শাহজাদপুরের প্রতেকটি বাড়ি বাড়ি গিয়ে শাপলা কলির প্রচারাণা পৌছে দিতে হবে।

জনসভায় সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতের ১১ দলীয় জোটের মনোনিত প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।
এসময় বক্তরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শাপলা কলির পক্ষে জনমত গড়ে তোলার জন্য মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ২:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!