শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক —তাসনিম জারা

স.দি প্রতিবেদক   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক —তাসনিম জারা

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. তাসনিম জারা। তিনি ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানান তিনি।

পোস্টে ডা. জারা লেখেন, ‘ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।’

তিনি আরো লেখেন, ‘জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায়।’

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!