শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

স.দি ডেস্ক রিপোর্ট   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে গেছেন।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জেয়ারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানান যে উনি কবর জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে সেখানে নেওয়া হয়েছে। এ কারণে আগে থেকে দলের অন্য সদস্যদের কিছুই জানানো হয়নি।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার আগে খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে কুরআন তিলাওয়াত করতে আসেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে কবর জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

এর আগে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের অবস্থা এখন আগের তুলনায় ভালো। কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুতি আছে। উনার মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে বিদেশে নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!