শনিবার ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পানিতে ভাসছে ফেনী শহর

স.দি ডেস্ক রিপোর্ট   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
পানিতে ভাসছে ফেনী শহর

দুই দিনের অতি ভারী বৃষ্টিতে ফেনী শহরের প্রধান প্রধান সড়ক পানির নীচে তলিয়ে গেছে, নিচু এলাকার দোকানপাট এবং বাসা বাড়িতেও পানি ঢুকেছে । ছবি : বাসস

দুই দিনের অতি ভারী বৃষ্টিতে ফের পানিতে ভাসছে ফেনী শহর। শহরের প্রধান প্রধান সড়ক পানির নীচে তলিয়ে গেছে। নিচু এলাকার দোকানপাট, বাসা বাড়িতেও ঢুকছে পানি। ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চলতি মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে শহরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বৃষ্টি অব্যাহত থাকলে ‘দুর্যোগ’ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র।

ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার ৭টি টিম কাজ শুরু করেছে।

অপরদিকে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, ভারী বৃষ্টি পাতের কারণে মুহুরি, কহুয়াসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে। মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাধ ঝুঁকিতে রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ও ভারতের উজানের পানি নামলে বন্যার সমূহ সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।