শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

স.দি প্রতিবেদক   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

ঈদের দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। নিহতরা হলেন, হুমায়ুন খান (৪৫) ও রবিউল খান (৫০)। তারা উভয়ই বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। আহত মনিরুল ইসলাম লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা।

সোমবার (১৭ জুন) সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ বলেন, সোমবার ভোর সকালে হুমায়ুন, রবিউল ও মনিরুল মোটরসাইকেলে করে বিজয়নগর মেরাশানি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিল মনিরুল ইসলাম। তারা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এসময় তাদের সঙ্গে থাকা হুমায়ুন খান ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় মনিরুল ও রবিউলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হুমায়ুনের ভাই রবিউলকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, আহত মনিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দিয়েছেন। মোটসাইকেলটি হাইওয়ে থানার হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!