বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা —অপু বিশ্বাস

স.দি রিপোর্ট   মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা —অপু বিশ্বাস

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। কলকাতায় তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়। একই বছর বিবাহ বিচ্ছেদ হয় এ তারকা জুটির। তাদের বিচ্ছেদ হলেও বাবার দায়িত্ব পালন করতে কখনও ভুলে যাননি শাকিব খান। তাই তো ঈদ আনন্দ উৎসবে ছেলেকে সময় দিতে ভুলে যাননি তিনি। ঈদে ছেলে আব্রামকে নিয়ে বেশ খুনসুটি করেছেন শাকিব। শত ব্যস্ততার মাঝেও এ যেন বাবা-ছেলের এক অন্যরকম বন্ধন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস শাকিব-আব্রামের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব।

ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছে, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত। কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উৎযাপন করলো। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করলো। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক অনেক, শুভ কামনা তোমাদের জন্য।’

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!