বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ্য করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

স.দি ডেস্ক   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ্য করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তিনি পোস্ট দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পরীমনি লেখেন ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ এতে তিনি কেনের একটি ছবিও জুড়ে দিয়েছেন।

পোস্টটি প্রকাশের পর থেকেই তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা নেটিজেনদের কেউ কেউ পোস্টটি নিয়ে মজার মন্তব্য করেছেন, আবার কেউ কেউ হ্যারি কেনকে নিয়ে পরীমনির আগ্রহের বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আটলান্টা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার পরপরই নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ পোস্ট দেন পরীমনি।

এ পোস্টের আগে পরী আরেকটি পোস্ট শেয়ার করেন তার ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল’। এ পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছে।

হ্যারিকেনকে নিয়ে দেওয়া পরীর পোস্টে প্রায় দেড় লাখের রিঅ্যাকশন পড়েছে। শেয়ার হয়েছে দেড় হাজারের বেশিবার। আর বিয়ে নিয়ে করা পোস্টে পৌনে দুই লাখেরও বেশি রিঅ্যাকশন পড়েছে। শেয়ার হয়েছে দেড় লাখেরও বেশিবার। পরীমনি আবার বিয়ের পিঁড়িতে বসছেন, এমন ধারণাও করছেন নেটিজেনদের অনেকেই।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।