শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নব্বই দশকের সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

স.দি রিপোর্ট   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
নব্বই দশকের সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক ঈসা খান দূরে।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে নেওয়া হয়েছে। সেখানে মরদেহ গোসলসহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হবে। রিপোর্ট লেখা পর্যন্ত দাফন ও জানাজার বিস্তারিত জানা যায়নি।

১৯৯৭ সালে মুক্তি পায় জেনস সুমনের প্রথম একক অ্যালবাম “আশীর্বাদ”। তবে ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে “একটা চাদর হবে” গানটি পরিবেশন করে তিনি রাতারাতি তারকা বনে যান।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ গান গেয়েছেন। জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’। এই গানগুলো তাকে ব্যান্ডসঙ্গীত জগতে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

Facebook Comments Box

Posted ৮:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

Sangbad Dinrat |

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!