সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাঁশখালীর বন্যাকবলিত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

স.দি প্রতিবেদক   শনিবার, ০১ আগস্ট ২০২৬
বাঁশখালীর বন্যাকবলিত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

বাঁশখালীর বন্যাকবলিত ছনুয়া ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঠ্য-সহায়ক বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী।

সম্প্রতি ভয়াবহ বন্যায় যেসব শিক্ষার্থীর বই-খাতা ও শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে যায়, তাদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপকূলীয় পাবলিক লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের একান্ত সচিব জিএম সাইফুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবদুর রশিদ ছানুবী, ছনুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নারগিস সুলতানা চৌধুরী, শিক্ষক আফরোজা সুলতানা ও রবিউল হক, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাহাদুর আলম, ডা. ফরিদুল ইসলাম, মো. শাহীন আলম, মাওলানা আব্বাস উদ্দিন নুরী, শাকের উল্লাহ রিজভী, আলমগীর কাবর সিকদার, শাখাওয়াত হোসেন, নুরুল আকতার নীরব, রেশমিনা রেশমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, “একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা। তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারভিত্তিক বইপাঠ একজন শিক্ষার্থীর জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সমৃদ্ধ পাঠাগার শুধু জ্ঞান অর্জনের কেন্দ্র নয়, বরং নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শ নাগরিক গঠনের অন্যতম ভিত্তি।

উল্লেখ্য, ঢাকার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান রেডিয়াম পাবলিকেশন্স বানভাসি শিক্ষার্থীদের জন্য সহায়ক বই উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০৯ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।