সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জুলাই সনদের আলোকেই হবে আইন সংস্কার বাস্তবায়ন : আইনমন্ত্রী

স.দি প্রতিবেদক   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদের আলোকেই হবে আইন সংস্কার বাস্তবায়ন : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

মন্ত্রী বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১৩৩টি অধ্যাদেশ জারী করে আইন সংস্কার কমিশন। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উল্লেখ করেন, দেশের পর্যটন খাতে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে।

এর আগে বৃক্ষ মেলার উদ্বোধন ও র‌্যালিতে অংশ নেন মন্ত্রীদ্বয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এ্যাড এম. এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।