বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে নাদিম ইসলামের (৩০) বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম্মি বেগম (৫০) আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।

নাদিমের বোন বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। শ্বশুর বাড়ি ছিলাম। আমি খুনীর ফাঁসি চাই। আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি।

এলাকাবাসী জানান, নাদিম মাদকাসক্ত ছিলো। নেশার টাকার জন্য সে তার মাকে পিটিয়ে হত্যা করেছে।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাড়ে ৮টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আটক করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিকভাবে আমরা খবর পাই ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। এখন তদন্ত করে দেখতে হবে কি কারণে করেছে। ছেলেকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।