বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন সংকট, অধিকাংশ কোয়ার্টার পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন সংকট, অধিকাংশ কোয়ার্টার পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ

পিরোজপুরের কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা না থাকায় বসবাসে চরম সংকট দেখা দিয়েছে। সরকারি অফিস সময়ের বাইরে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজকর্ম করতে পারছেনা সরকারি কর্মকর্তা কর্মচারীরা। যার ফলে অনেকাংশেই পিছিয়ে পড়ছে এলাকার উন্নয়ন।

উপজেলার ৩২ টি সরকারি দপ্তরের মধ্যে ২৭টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উপজেলায় আবাসিক ভবনে থাকার কথা। অথচ এদের থাকার জন্য কোন ভবন নেই।

এ ব্যাপারে কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান ও কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার জানান, উপজেলায় আবাসিক ভবন না থাকার কারণে সরকারি কর্মকর্তাদের বাহিরে বসবাস করতে হয়। যার ফলে সরকারি অফিসিয়াল কাজকর্ম করতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। এছাড়া বাহিরে বসবাস করার কারণে নিরাপত্তাহীনতায়ও ভুগতে হয়।

জাতীয় পার্টি এরশাদ সরকারের আমলে ১৯৮৫ সালে উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য আবাসিক ভবন, উপজেলা চেয়ারম্যানের জন্য আবাসিক ভবন এবং একটি গেজেটেড কর্মকর্তা ভবন, একটি নন গেজেটেড কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনসহ তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য আরো তিনটি ভবন নির্মাণ করা হয়েছিল। কালের পরিবর্তে উপজেলা চেয়ারম্যানের আবাসিক ভবন পরিত্যক্ত হলে নতুন আবাসিক ভবন তৈরির কাজ চলমান। অথচ গেজেটেড কর্মকর্তা কর্মচারীদের জন্য পুরাতন চারটি ভবন পরিত্যাক্ত হলেও নতুন করে কোন ভবন নির্মাণ না হওয়ায় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা এই উপজেলায় থেকে অফিস করতে পারেন না। যার ফলে অনেক সময় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আবাসিক সংকটের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, আমি যোগদান করার পর ভবন সংকটের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বর্তমানে পিরোজপুর-২ আসনে নব নির্বাচিত এমপি আহমদ সোহেল মনজুর মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমরা তার কাছে আমাদের সমস্যার বিষয়গুলো উপস্থাপন করব। আমরা আশাবাদী অতিদ্রুত এই সমস্যাগুলোর সমাধান পাবো।

Facebook Comments Box

Posted ১১:১৬ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।