শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কাউখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কাউখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মসূচি

পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (৩০ জানুয়ারি) কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের আয়োজনে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ। প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং অফিসার, ১৪৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩০০ জন পোলিং অফিসার কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৬:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!