শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঢাকা-৬ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী গাজী নাসির

এম.টি.আই স্বপন মাহমুদ   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
ঢাকা-৬ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী গাজী নাসির

দরজায় কড়া নাড়ছে বহু কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

ঢাকা-৬ আসন থেকে মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক ও আমার বাংলাদেশ পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির।

আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রার্থী রয়েছেন। পাশাপাশি আছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ব্যারিস্টার, আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবীরা—যারা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করছেন দলীয় নেতারা।

Facebook Comments Box

Posted ৮:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!