শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পিরোজপুর-২ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

কাউখালী প্রতিনিধি   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
পিরোজপুর-২ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

পিরোজপুরের-২ আসনে ৭ প্রার্থীর ৫ জনই জামানত হারলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে অংশ নেন মোট সাতজন প্রার্থী।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে এ আসনে পাঁচজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর মধ্যে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এই দুই প্রার্থী ছাড়া বাকি পাঁচজন প্রার্থী কাঙ্খিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাতিল হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, গণঅধিকার পরিষদ সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি মনোনীত মাহিবুল হোসেন।

জামানত হারানো সহদর হলেন জাতীয় পাটির (জেপি) মহিবুল হাসান মাহিম ও বিএনপির বহিস্কৃত নেত মাহামুদ হোসেন।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!