শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ফুলপুরে কাঁচা রাস্তা সংস্কার

স.দি প্রতিবেদক   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ফুলপুরে কাঁচা রাস্তা সংস্কার

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তত্ত্বাবধানে ময়মনসিংহ জেলার ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবহৃত চক ঢাকির কান্দা শহীদ সাইফুল ইসলাম সড়ক, পাল মান্তা বাড়ি হয়ে চক ঢাকির কান্দা মাদরাসা পর্যন্ত সড়কটি বর্ষা মৌসুমে কর্দমাক্ত ও গর্তে পরিপূর্ণ হয়ে উঠতো। এতে পথচারী, স্কুল-মাদরাসার শিক্ষার্থী ও যানবাহন চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। কোনো প্রকার সরকারি সহায়তা না থাকায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়, যার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুব মজলিসের স্থানীয় কর্মীবৃন্দ। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার অংশগ্রহণে একটি বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ৯:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

Sangbad Dinrat |

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!