শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

স.দি ডেস্ক রিপোর্ট   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইসিটি ট্রাইবুনালে ও অসাংবিধানিক বেআইনি প্রহসনমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ২২ শে এপ্রিল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী, প্রাক্তন এমপি হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী, সহ সভাপতি হরমুজ আলী ,যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ , তারিফ আহমদ ,আস ম মিসবাহ ,এম এ করিম , মেহের নিগার চৌধুরী ও সৈয়দ ছুরুক আলী সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উক্ত সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।

পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা সহ সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি লন্ডনস্থ হাইকমিশনের বরাবরে প্রদান করে।

এদিকে বৃটেনের কার্ডিফ শহরে আইসিটি ট্রাইবুনালে বেআইনি ও প্রহসনমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ও ইউনুস সরকার এর পদত্যাগের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্দ্যোগে ২৩ এপ্রিল (বুধবার) এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর, মাহবুবু রহমান, আসাদ মিয়া, সাজেল আহমেদ, সহ আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!