শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ৯৪ হাজার টাকা নিয়ে ভোটকেন্দ্রে ইউপি চেয়ারম্যান আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   বুধবার, ০৮ মে ২০২৪
সিরাজগঞ্জে ৯৪ হাজার টাকা নিয়ে ভোটকেন্দ্রে ইউপি চেয়ারম্যান আটক

ভোটকেন্দ্র থেকে ৯৪ হাজার টাকা নিয়ে সিরাজগঞ্জের বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ মে) দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছিলেন এই ইউপি চেয়ারম্যান। এসময় তাকে টাকাসহ হাতে নাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে নগদ
৯৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিসহ ৩টি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪

Sangbad Dinrat |

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!