শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

চিকেন রেজালা

স দি ডেস্ক   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
চিকেন রেজালা

মুরগির মাংসের বাহারি পদ প্রতিদিনই কমবেশি সবাই খান। মুরগির মাংসের ঝোল কিংবা ভুনা খেয়ে যারা একঘেয়েমি বোধ করছেন, তারা তৈরি করতে পারেন চিকেন রেজালা। আর রেজালা মানেই সাদা গ্রেভিতে মজানো নরম তুলতুলে মাংস।

যেমন সুন্দর গন্ধ, তেমনই সুস্বাদু রেজালা। খুব সহজে ঘরেই রাঁধতে পারেন এই পদ। জেনে নিন চিকেন রেজালার রেসিপি-

উপকরণ-

১. মুরগি ১টি (বড় টুকরো করা)
২. পেঁয়াজ বাটা ১ কাপ
৩. আদা-রসুন বাটা ২ টেবিলল চামচ
৪. আস্ত কাজুবাদাম ১০-১২টি
৫. পোস্ত বাটা ২ টেবিল চামচ
৬. টকদই ১ কাপ
৭. দারুচিনি ২ টেবিল চামচ
৮. ছোট এলাচ ৪-৫টি
৯. লবঙ্গ ৪-৫টি
১০. আস্ত গোলমরিচ ৮-১০টি
১১. তেজপাতা ১টি
১২. শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ
১৩. ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ
১৪. কেওড়া জল ১ চা চামচ
১৪. লবণ ও চিনি স্বাদমতো
১৫. ঘি ২ টেবিল চামচ ও
১৬. তেল ২ টেবিল চামচ।

পদ্ধতি-

প্রথমে কাজুবাদাম ও পোস্ত মিহি করে বেটে নিন। এবার একটা বড় বাটিতে চিকেন পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখুন ঘণ্টাখানেক।

এরপর প্যানে ঘি ও তেল গরম করে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

এরপর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়া, শাহি মরিচ গুঁড়া ও সামান্য চিনি দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন মাঝারি আঁচে রাঁধুন ২০ মিনিট। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে রাঁধুন ঝোল ঘন না হওয়া পর্যন্ত।

সবশেষে কেওড়া জল ছড়িয়ে চুলার আঁচ বন্ধ করে ঢেকে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন রেজালা। রুটি বা পরোটার সঙ্গে দারুন মানিয়ে যায় এই চিকেন রেজালা।

Facebook Comments Box

Posted ১:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!